ফেসবুক কর্নার

হ্যাপি বার্থ ডে টু ইউ, ভূমিকম্প!
সত্যজিৎ বিশ্বাস
কী অবাক কাণ্ড, গত বছরের ৩ জানুয়ারিতে ভূমিকম্প হয়েছিল, এবারও তা–ই হলো!
এতে অবাক হওয়ার কী আছে! সবাই জন্মদিন পালন করতে পারে, ভূমিকম্প পালন করলেই দোষ?
কিরে দোস্ত, ফেসবুকে ভূমিকম্পের একই স্ট্যাটাস পরপর তিনবার পোস্ট করলি কেন?
একবারই করছিলাম। ভূমিকম্পের ঝাঁকুনিতে তিন বার পোস্ট হয়ে গেছে!

যেমন ছিল একজন মেস বাসিন্দার ২০১৬
l বরাবরের মতো গত বছরের প্রতিটা ছুটির দিন ছিল একেকটা বিষাদময় দিন। ছুটির দিনগুলো দরজা–জানালা বন্ধ রেখে পাশের বাসার আন্টিদের ইচ্ছামতো অভিশাপ দিয়েছি। রান্না করছেন ভালো কথা, দরজা–জানালা আটকে রাখলে এমন কী ক্ষতি হয়ে যেত!
l মেসের চৌকিতে পাতা বিছানাটার কথা ভাবতেই শিউরে উঠি। কদিন এপাশ আর কদিন ওপাশ বিছিয়ে গত ছমাস পার করেছিলাম। নিন্দুকেরা বলবে, আলসেমি করে ধুইনি। আসলে ব্যাপারটা হচ্ছে পাশ পাল্টালেই বিছানাটা নতুন মনে হতো! দেখি, নতুন বছরে কোন পাশটা নতুন মনে হয়।
l বড় শখ করে একটা পাঞ্জাবি কিনেছিলাম গত বছর। কমাস পরতেই পাঞ্জাবিটার একটা বোতাম উধাও! সুই–সুতা খুঁজতে খুঁজতে পাঞ্জাবির ওপর কয়েক স্তরের ধুলা জমে গেল। ঠিক করেছি, বোতামটা লাগিয়ে এ বছর আবার গায়ে চড়াব!
l যে সংগীত পুরো বছর নিয়মিত চর্চা করেছি: গ্যাস দে, পানি দে, বুয়া দেরে তুই...!
l বছরের শেষ দিকে একটা ব্লেজার কিনেছিলাম। সেটা পরে ছবি সেলফি তুলে আপলোডও করেছিলাম ফেসবুকে। অনেকেই ভেঙ্চি কেটে বলেছে, ‘ধার করা ব্লেজার।’ তাদের বোঝানোর চেষ্টা করেছি, ক্যাশমেমোটা প্যান্টের পকেটে ছিল। আর সেই অবস্থায় ধুয়ে ফেলায় আর কোনো প্রমাণও নেই হাতে। নাহলে সেটা ফটোকপি
ও সত্যায়িত করে সেঁটে রাখতাম গলির মোড়ের দেয়ালে।
আমিনুল মহিম
গ্রন্থনা: আবু সাঈদ