ফেসবুক কর্নার

facebook.com/Rosh.Alo
নাম
বয়ফ্রেন্ড ছুরি দিয়ে হাত কেটে তার গার্লফ্রেন্ডের নাম লিখল। তারপর ঝরঝর করে কেঁদে ফেলল।
কাঁদছ কেন? ব্যথা?
না, তোমার নামের বানান ভুল হয়েছে।
n জাকির খান
এত রাত জেগে ফেসবুকিং করো কেন?
আমি বলছি না ফেসবুকিং করতেই হবে, আমি চাই
কেউ একজন আমার ওয়ালে কিছু একটা পোস্ট করুক,
শুধু আমার জনপ্রিয়তা বাড়ানোর জন্য।
তোমার ওয়ালে পোস্ট করতে করতে আমি এখন ক্লান্ত।
আমি বলছি না ফেসবুকিং করতেই হবে, আমি চাই
কেউ আমাকে পোক দিক। আমি গ্যালাক্সি ট্যাব হাতে নিয়ে
কাউকে আমার টাইমলাইনে বসে থাকতে বলছি না।
আমি জানি এই স্মার্টফোনের যুগ
ছেলেদের মুক্তি দিয়েছে সারা দিন কম্পিউটারে বসে থাকার দায় থেকে।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক:
প্রোফাইল পিক কে তুলে দিয়েছে, নতুন কোনো ছবি লাগবে কি না,
কভার ফটো দেওয়ার জন্য আরও একটা,
নখসহ নেইলপলিশের ছবি তোলা লাগবে কি না।
পিকচার এডিটিং আমি নিজেই করতে পারি।
আমি বলছি না ফেসবুকিং করতেই হবে, আমি চাই
কেউ একজন তার স্ট্যাটাস, ছবিতে আমাকে
ট্যাগ মারুক। কেউ আমার আপডেটে লাইক, কমেন্ট করুক।
চ্যাটিংয়ের নিয়মিত সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক: ‘এত রাত জেগে ফেসবুকিং করো কেন?’
নির্মলেন্দু গুণ-এর ‘তোমার চোখ এতো লাল কেন’ অবলম্বনে লিখেছেন নাজিয়া শারমিন
প্রথমেই বলে নেওয়া ভালো, আমি মোটা। একবার বাবার সঙ্গে হাতের ব্যথার জন্যও হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বললেন, এই ওষুধগুলো খালি পেটে খাবে।
বাবা বললেন, আমার ছেলে তার পেট খালি রাখতে দিলে তো।
n রাকেশ মুৎসুদ্দী
সংলাপের ফেসবুকায়ন
বাংলা সিনেমার কিছু অতি পরিচিত ডায়লগ যেভাবে ব্যবহার হতে পারে ফেসবুকে:
l চৌধুরী সাহেব, টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও আমার ভালোবাসা কিনতে পারবেন না।
ফেসবুক ভার্সন: চৌধুরী সাহেব, টাকা দিয়ে আপনি হিট বাড়াতে পারবেন, কিন্তু আমার লাইক কিনতে পারবেন না।
l এই ছাড়ো না, কেউ দেখে ফেলবে তো!
ফেসবুক ভার্সন: এই দুষ্টু, এসব ইনবক্সে বলো! মিউচুয়াল ফ্রেন্ডরা দেখে ফেলবে তো!
l চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা মানুষ, আমাদেরও ইজ্জত আছে।
ফেসবুক ভার্সন: চৌধুরী সাহেব, আমাদের কম্পিউটার না থাকতে পারে, কিন্তু আমরাও নেট চালাই, ফেসবুকিং করি।
l তোর এত বড় স্পর্ধা, সামান্য ট্যাক্সি ড্রাইভার হয়ে আমার মেয়ের দিকে চোখ দিস!
ফেসবুক ভার্সন: তোর এত বড় স্পর্ধা, সামান্য ফলোয়ার হয়ে আমার মেয়েকে পোক দিস?
l ওই চৌধুরীই তোর বাবাকে খুন করেছে। যাহ্, পিতৃহত্যার প্রতিশোধ নে! এটা তোর মায়ের আদেশ!
ফেসবুক ভার্সন: ওই চৌধুরীই তোর বাবার আইডি হ্যাক করেছে। যাহ্, প্রতিশোধ নে! এটা তোর মায়ের মেসেজ!
l শয়তান, তুই আমার দেহ পাবি তবু মন পাবি না।
ফেসবুক ভার্সন: শয়তান, তুই আমার ইউজার নেম পাবি, তবু পাসওয়ার্ড পাবি না।
n রহমতুল ইসলাম
কে?
: আমি নিজে জ্বলি না, অন্যকে জ্বালাই! বলো তো আমি কে?
: সিনেমার নায়ক?
: না, অক্সিজেন!
n মাইশা সামিহা
পালন
গরু-ছাগল, হাঁস-মুরগির পাশাপাশি এখন আমরা হরতালও পালন করি!
n তারেকুর রহমান
মেয়াদোত্তীর্ণ প্রবাদ
পরপর চারটি জাতীয় নির্বাচনে আমরা যা পারফরম্যান্স দেখিয়েছি (এবং খুব সম্ভবত ভবিষ্যতেও দেখাতে যাচ্ছি), তার পরও ন্যাড়া বেলতলায় একবারই যায়—প্রবাদটি টিকে আছে কী করে!
n মোস্তাফিজ তমাল
লিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তে
পাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর পেজের মাধ্যমে আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি গল্প ইত্যাদি পাঠাতে পারেন।