ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যাভিটি
গ্র্যাভিটি

গ্র্যাভিটি
এক পরিচিত আন্টি তাঁর বোন, মেয়ে আর নাতনিকে নিয়ে বেড়াতে এসেছেন আমাদের বাসায়। আন্টির বোন আমাকে দেখে বললেন, আমি নাকি তাঁর পরিচিত কোনো এক মেয়ের মতো দেখতে। ‘একই রকম সেম সেম চেহারার কাটিন’ বলে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন। আন্টির মেয়ে বলে উঠলেন, ‘আরে কী কন আপ্নে? কই এই আপু, আর কই ওই মাইয়া! কুনো মিলই নাইক্কা। ওই মাইয়ার যেই গ্রেবিটি! হেগো তো আর গ্রেবিটি নাইক্কা।’ আমি তো শুনে অবাক! বললাম, ‘গ্র্যাভিটি নাই মানে!’ আপু বললেন, ‘হ আপু, ওই মাইয়া তো ইমুন যে আমগো লগে কথা তো কয়ই না, উল্টা অর মায়ে বাইতে না থাকলে ঢুকবারই দেয় না। মুখের উপ্রে দরজা লাগায় দেয়। গ্রেবিটির চোটে মাটিতে জিমুন পা-ই পড়ে না।’
এতদিন জানতাম ‘গ্র্যাভিটি’ বা অভিকর্ষ বলের জন্য মানুষের পা মাটিতে থাকে। ওই দিন জানলাম উল্টো থিওরি! আরও নতুন তথ্য জানলাম যে আমাদের গ্র্যাভিটিই নাই!
 দ্বীপান্বিতা সারথি