ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধরে দিবানি
ধরে দিবানি

ধরে দিবানি
সেদিন ভাগনেকে বাক্য সংকোচন শেখাচ্ছিলাম, ‘ময়ূরের ডাক—কেকা।’ ও আমাকে অনুকরণ করে বলল, ‘ময়ূরের ডাক—কেকা।’ আমি বললাম, ‘অশ্বের ডাক—হ্রেষা।’ ও হুবহু আমার মতোই বলল, ‘অশ্বের ডাক—হ্রেষা।’ তারপর আমি বললাম, ‘বল, বাঘের ডাক—হালুম।’ ও জোরে একটা চিৎকার দিয়ে বলল, ‘বাঘের ডাক—ধরে দিবানি!’
মো. তোসিফনূর

টিফিনের ঘণ্টা
একদিন আমার বন্ধু মাসুমা আর আমি গণিত ক্লাসে ঝিমাচ্ছি। এই ক্লাসের পর টিফিনের সময় শুরু হওয়ার কথা। কিন্তু অনেক সময় চলে যাচ্ছে, তার পরও ঘণ্টা পড়ছে না। মাসুমা বিরক্ত হয়ে বলল, ‘উফ! আর সহ্য হয় না। ঘণ্টা দেয় না কেন?’ ওর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টিফিনের ঘণ্টা পড়ল। আমি বললাম, ‘টিফিন টাইম অনেক দিন বাঁচবে!’

ফারহাত মৃত্তিকা

জীবনের লক্ষ্য

ক্লাসে ঢুকেই স্যার সবাইকে একটা প্রশ্ন করলেন—কার জীবনের লক্ষ্য কী। সবাইকে একে একে জিজ্ঞেস করছেন। জিজ্ঞেস করলেন ক্লাসের লাস্ট বেঞ্চে বসা বল্টুকেও, ‘তোমার জীবনের লক্ষ্য কী?’ বল্টু ভাবলেশহীনভাবে জবাব দিল, ‘আমার জীবনের কোনো লক্ষ্য নাই, স্যার।’ স্যার অবাক, ‘কী বলো, লক্ষ্য ছাড়া জীবন চলে নাকি!’ বল্টুও মাথা চুলকে বলল, ‘ইয়ে মানে, আমার সুদূরপ্রসারী কোনো লক্ষ্য নাই। ছোট ছোট লক্ষ্য আছে। সে লক্ষ্যগুলা একটা একটা করে পূরণ করতে চাই।’ স্যার কিছুটা আশ্বস্ত হলেন। জিজ্ঞেস করলেন, ‘ও বুঝেছি। ধাপে ধাপে লক্ষ্যে পৌঁছাতে চাও। তোমার পরবর্তী লক্ষ্য কি ভালোভাবে স্নাতক শেষ করা?’ বল্টু হেসে বলল, ‘না স্যার, আমার লক্ষ্য আরও ছোট!’ স্যার বুঝতে না পেরে প্রশ্ন করলেন, ‘ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠা?’ বল্টু তাতেও সায় দিল না, ‘আরও ছোট, স্যার।’ স্যার অধৈর্য হয়ে বললেন, ‘তাহলে কি মিডটার্ম পরীক্ষায় ভালো নম্বর পাওয়া?’ বল্টু তাতেও এপাশ–ওপাশ মাথা নাড়ল। স্যার বাধ্য হয়ে সরাসরি জিজ্ঞেস করেন, ‘তাহলে কী লক্ষ্য?’ বল্টু হাই তুলতে তুলতে জবাব দিল, ‘আমার খুব ঘুম পাইছে। আপনার ক্লাস শেষ হলে আমি বাসায় গিয়ে ঘুমাব। এইটাই আমার জীবনের পরবর্তী লক্ষ্য!’

মো. আতিকুররহমান

গাজর কাহিনি
গাজর কাহিনি

গাজর কাহিনি
এক ছেলে প্রতিদিন এক হাতুড়িবিক্রেতার কাছে গিয়ে গাজর চাইত। প্রথম দিন যখন গেছে, তখন বিক্রেতা বলেছে, ‘নাহ্‌ ভাই, গাজর নাই।’ দ্বিতীয় দিন আবার গিয়ে ছেলেটা গাজর চাইল। বিক্রেতা ভদ্রভাবে উত্তর দিল, ‘নাহ্‌ ভাই, এখানে গাজর পাওয়া যায় না।’ পরদিন আবার ছেলেটা গাজর চাইল, ‘গাজর আছে, গাজর?’ হাতুড়িবিক্রেতা প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, ‘না, নাই। আবার গাজর চাইতে আসলে হাতুড়ি দিয়ে দাঁত ভেঙে দেব।’ ছেলেটি তবু পরদিন গিয়ে হাজির হলো, ‘গাজর আছে ভাই, গাজর?’ সেটা শুনে হাতুড়িবিক্রেতা সত্যিই হাতুড়ি দিয়ে ছেলেটার দাঁতে আঘাত করল! তারপর কিছুদিন ছেলেটির আর দেখা নেই। হাতুড়িবিক্রেতা ভাবল, যাক বাবা, বাঁচা গেল। এর কিছুদিন পর আবার হঠাৎ​ ছেলেটিকে দেখা গেল ওই দোকানে। মুখে প্লাস্টার। সামনের পাটিতে দাঁত নেই। হাতুড়িবিক্রেতার সামনে গিয়ে সে বলল, ‘এই যে ভাই, গাজরের জুস আছে?’

সাদিয়া ইসলাম

একতলার বাসিন্দা

আমি জেমস ব্লান্টের অন্ধ ভক্ত। তাঁর গান শুনতে আমার খুব ভালো লাগে। একদিন তাঁর গান শুনতে শুনতেই আপুকে বললাম, ‘জেমস ব্লান্ট সবচেয়ে সেরা। ওর ওপরে আসলে কেউ নাই। তাই না?’ আপু আমার কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ‘কেন? সে কি একতলা কোনো বাড়িতে থাকে?’

ফাবিহাহোসেন

গ্রন্থনা: ফাহমিদাআলম