ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

বাক্প্রতিবন্ধী অঙ্ক 
সেদিন গণিত ক্লাসে স্যার অঙ্ক বোঝাতে বোঝাতে বললেন, ‘বুঝলে, অঙ্কের প্রতিটা লাইন কথা বলে। যেমন: এ প্লাস বি হোল স্কয়ার দেখলেই বুঝতে পারবা পরের লাইন এ স্কয়ার প্লাস টুএবি প্লাস বি স্কয়ার। এভাবে চিন্তা করলে দেখো, অঙ্কের প্রতিটা লাইন কথা বলে।’ পরের দিন ক্লাস টেস্টে অঙ্কের একটা সূ্ত্রের প্রমাণ এল। অনেকক্ষণ ধরেও লাইনটির কোনো কথা বুঝতে না পেরে নিরুপায় হয়ে লিখে দিলাম, ‘স্যার, এই অঙ্কটা বাক্প্রতিবন্ধী!’
মো. আহসানুল ইসলাম

আঁকা: শিখা
আঁকা: শিখা

ভেজাল জাম
এক শীতে গ্রাম থেকে এক মামা এসে হাজির হলেন আমাদের বাসায়। এসে খুব বিরক্ত হয়ে আম্মুকে বলতে লাগলেন, ‘আর বইলেন না আপা, এই দেশের কোনো উন্নতি নাই। এত জাম আর জাম। জাম থাকলে কি আর দেশের উন্নতি সম্ভব?’ আমি ঘটনা শুনে খুবই অবাক। শীতকালে দেশে এত জামের ফলন হয়েছে, অথচ এটাকে মামা উন্নতি বলছেন না! কেমিক্যালের কথা মাথায় আসতেই বিজ্ঞের মতো মন্তব্য করলাম, ‘ঠিকই বলেছেন, মামা। দেশের এমনই অবস্থা যে শীতকালেও কেমিক্যাল দিয়ে জাম ফলানো হচ্ছে!’ মামা চোখ গরম করে তাকাতেই বুঝলাম, তিনি ‘জাম’ নয়, রাস্তাঘাটের যানজট মানে ট্রাফিক ‘জ্যাম’ বোঝাচ্ছিলেন!
রাহাত কবির

ফাউলকেনার

অস্ট্রেলিয়া ও ভারতের সেমিফাইনাল খেলা চলছিল। আমার পরীক্ষা থাকায় ক্লাস
থ্রি–পড়ুয়া ছোট ভাইকে বলে রাখলাম মাঝে মাঝে খেলার আপডেট দিতে। অস্ট্রেলিয়া ব্যাটিং করছিল, উইকেট পড়া মাত্রই ছোট ভাই এসে বলে যাচ্ছিল কে আউট হলো। একটু পর সে ছুটে এসে বলল, ‘ভাইয়া, ফাউলকেনার আউট হয়ে গেল!’ আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘ফাউলকেনার আবার কে?’ ও তখন বলল, ‘আরে, জেমস ফাউলকেনার।’ বুঝতে পারলাম, জেমস ফকনার বেচারার নামটাই পাল্টে দিয়েছে ছোট ভাই।
 মাশরুর রহমান