ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রশংসা
এক ছাত্রের হাতের লেখার প্রশংসা করতে গিয়ে বললাম, ‘বাহ্, তোমার হাতের লেখা তো গোল্ডের মতো ঝকঝকে!’ ছাত্র কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল। আমি অবাক হয়ে ভাবতে শুরু করলাম, প্রশংসা করলাম, এতে কান্নার কী আছে? একটু পর ছাত্র তার মায়ের সঙ্গে রুমে হাজির। এসেই তারস্বরে চেঁচিয়ে বলল, ‘আম্মু, স্যার আমাকে ইয়ান গোল্ড বলে গালি দিয়েছে! আমি এই স্যারের কাছে আর পড়ব না!’
মো. শাহিন

.
.

পরিদর্শন
কদিন আগে শিক্ষা অফিসার হিসেবে এক বিদ্যালয় পরিদর্শনে গেলাম। এক শিক্ষক কীভাবে ক্লাস নেন পর্যবেক্ষণ করার জন্য ক্লাসের শেষ বেঞ্চে গিয়ে বসলাম। স্যার বাংলা পড়াচ্ছিলেন। প্রশ্নবোধক বাক্য পড়াতে গিয়ে বোর্ডে লিখলেন, ‘আমি তোমার জন্য কী করতে পারি?’ পেছন থেকে এক দুষ্টু ছাত্র উঠে জবাব দিল, ‘স্যার, আমাদের ছুটি দিয়ে দেন। আমরা খেলতে যাব।’ 
শফিকুল ইসলাম