ফেসবুক কর্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা করা উচিত
সালাহ উদ্দিন আহমদ নিখোঁজ হয়েছিলেন বাংলাদেশে। আর তাঁকে পাওয়া গেল ভারতে।
এখান থেকে কী শেখা গেল? বাংলাদেশে কেউ হারিয়ে গেলে মাইকিং করতে হবে ভারতে!
আশিকুর রহমান
অন্য অন্ন
সেদিন গেলাম খালাতো ভাই রিয়ানদের বাসায়। খালা আমাকে বললেন, ও নাকি এখন খুব ভালো ইংরেজি ট্রান্সলেশন শিখেছে। স্কুলে ১০টা ট্রান্সলেশন দিলে প্রায় সবই পারে। ব্যাপারটা যাচাই করার জন্য ওকে ডেকে বললাম, ‘দেখি, ট্রান্সলেশন কেমন পারিস। বল তো, “দুই দিনের যোগী, ভাতকে বলে অন্ন।” এখানে যোগীর ইংরেজি কিন্তু Yogi।’
রিয়ান উত্তর দিল, ‘যোগী অব টু ডেজ, কলিং রাইস অ্যানাদার।’
আমি বললাম, ‘গাধা, এই “অন্ন” অন্য নয়। অন্নের মানে হচ্ছে খাদ্য।’
শুনে ও খুব বিস্মিত, ‘বলো কী! এত দিন কি তাহলে ভুল শিখেছি? তার মানে দাঁড়াচ্ছে, যখন বলছি, অন্য কোথাও যাব। তার মানে, খাদ্য কোথাও যাব?’
সালমান মাহমুদ