ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারত বনাম নিউমার্কেট
ঘটনাটা গত বছরের। আমরা পুরো পরিবার সেবার বেড়াতে গেলাম ভারতে। সেখানে শপিংয়ে আমরা যেটা কিনতে যাই, সেটা দেখেই আম্মু বলেন, ‘ও মা! এটা তো ঢাকার নিউমার্কেটেও পাওয়া যায়!’ আম্মুর মুখে কথাটা বারবার শুনতে শুনতে আমার ভাই বলে উঠল, ‘তাহলে আমরা ইন্ডিয়ায় কেন এলাম! নিউমার্কেটেই ঘুরতে যেতাম!’
নওশীন ইবনাত

.
.

সুপার ডিজিটাল
কিছুদিন আগে ছোট খালার বাসায় ঢুকেই শুনি, খালা তাঁর নার্সারিতে পড়ুয়া মেয়েকে খুব বকা দিচ্ছেন, ‘কোনো পড়ালেখা নাই, সারা দিন খালি ফেসবুক, ফেসবুক, ফেসবুক!’
ঝাড়ি দিতে দেখে খালাকে বললাম, ‘ও কোথায় সারা দিন ফেসবুক চালায়! তুমিই তো সারাক্ষণ ফেসবুকে বসে থাকো! কোনো স্ট্যাটাস আপডেট, ছবি আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমার লাইক আসে!’ খালা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘আমি না রে, মা!’ মেয়েকে দেখিয়ে বললেন, ‘ও-ই তো আমার আইডি থেকে সারা দিন ফেসবুকে পড়ে থাকে!’
আমি আর কী বলি! নার্সারিতে পড়ুয়া বোনটাকে মৃদু ঝাড়ি দিতে হলো, ‘কোনো পড়ালেখা নাই, সারা দিন খালি ফেসবুক, ফেসবুক, ফেসবুক! এইভাবে হবে!’
ফারনাজ নোভা