ফেসবুক কর্নার (f/Rosh.Alo)
সপ্তাহের সেরা কৌতুক
রস+আলোর ফেসবুক পেজে আমরা নানা রকম মেসেজ আর লেখা পাই। এবারের ফেসবুক কর্নার করতে গিয়ে চোখ আটকে গেল একটি মেসেজে। জনৈক পাঠক লিখেছেন, ‘ভাইয়া, আমার লেখাটা দয়া করে ছাপবেন। আমি আমার গার্লফ্রেন্ডকে চ্যালেঞ্জ করেছি যে এই সোমবারে আমার কৌতুকটা রস+আলোয় ছাপা হবে। আপনি নিশ্চয় চাইবেন না কোনো প্রেমিক তার প্রেমিকার কাছে চ্যালেঞ্জে হারুক!’
মেসেজটা পড়ে আর কৌতুকটা পড়া লাগল না। কারণ, এটাই আমাদের কাছে এ সপ্তাহের সেরা কৌতুক বলে মনে হলো! তাই এটাই ছাপিয়ে দিলাম।—বি.স.

ছাত্র-ছাত্রীদের ফটোকপি করা হয়
আপনি যদি হন কোনো ছাত্র বা ছাত্রী, এক্ষুনি চলে আসুন এবং নিজেকে ফটোকপি করুন! ছবিটি রস+আলো পেজে পাঠিয়েছেন তাসমির হোসেন
ওএমজি
রহিম বাদশা পায়ে ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলেন।
: আমার ঠেং অক্করে শেষ।
: কীভাবে! কী হয়েছে?
: আর কিচ্ছু ওয়া লাগদো না। শেষ অক্করে। হেইদুন্কা কইলাইন—ডেইলি এক ঘণ্টা হাঁটতাম। আমি আজগা সাত দিনের কাম এক দিনে কইরালছি। আজগা সাত ঘণ্টা হাইট্টালাইছি।
: আর ইউ ম্যাড! সাত দিনের হাঁটা এক দিনে হাঁটবেন কেন?
: কাম জমাইয়া রাহার মতো ব্যাডা রহিম বাদশাহ না।
: তাই বলে আপনি সাত দিনের হাঁটা এক দিনে হাঁটবেন?
: হ। হাঁটবাম। এক দিন হাঁটবাম। আর বাহি ছয় দিন ঘুমাইবাম। এহন ঠেং ঠিক কইরা দেইন। আফনে কইছুইন হাঁটতাম। আমি হাঁটছি। কিছু ওইলে আফনে শ্যাষ। জানুইন ত আমার চাচা চেয়ারম্যান।
: আপনি প্লিজ অন্য ডাক্তার দেখান।
: আফনে পারতাইন না? ডাক্তারি ফাস করছিলাইন তো? সার্টিফিকেট দেহাইন।
: ওএমজি!
: কী কইন?
: আপনি বুঝবেন না।
: বুঝিরে ব্যাডা বুঝি ওএমজি মানে ও মাগো। মারে না ডাইক্কা ঠিকমতো ডাক্তারিডা শিখ ব্যাডা।
তানভীর মাহমুদুল হাসান