ফেসবুক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের ‘ঈদ সেলিব্রেশন’ শীর্ষক ফেসবুকভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৪ আগস্ট ঢাকায় গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আসুসের সৌজন্যে গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে ২০ দিন ধরে ফেসবুকে চলে এ প্রতিযোগিতা। এটি পরিচালনা করেন গ্লোবাল ব্র্যান্ডের সহকারী ব্যবস্থাপক (মিডিয়া এবং অ্যাডভার্টাইজিং) মাহ্বুবুল আলম। পাঁচ পর্বের এ কুইজ প্রতিযোগিতায় পাঁচজন বিজয়ীকে দেওয়া হয় ঈদ শপিং ভাউচার এবং আকর্ষণীয় উপহারসামগ্রী। বিজয়ীদের হাতে পুরস্কারগুলো তুলে দেন আসুস বাংলাদেশের চ্যানেল সেলস ম্যানেজার কাজী মেহেদী হাসান, এশীয় প্যাসিফিক সেলস গ্রুপের জিয়াউর রহমানসহ অনেকে।আসুস বাংলাদেশের ফেসবুক ফ্যান পেইজের ঠিকানা: www.facebook.com/ASUS.Bangladesh। —বিজ্ঞপ্তি