ফেসবুকের প্রায় সব ব্যবহারকারী এখন প্রোফাইলে টাইমলাইন ব্যবহার করছেন। টাইমলাইনে সময় অনুযায়ী বিভিন্ন ঘটনা, পোস্ট, ছবি ক্রমান্বয়ে দেখানো হয়। গুরুত্বপূর্ণ পোস্টগুলো নির্বাচন করার জন্য ফেসবুক তার নিজস্ব পদ্ধতি অবলম্বন করে থাকে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সময় অনুযায়ী ফেসবুক টাইমলাইনে যুক্ত করে রাখা যায়। এটি করার জন্য প্রথমে ফেসবুক প্রোফাইল খুলতে হবে।প্রোফাইলের ছবির নিচে বাম কলামে Life Event নামে একটি বাটন আছে। এখান থেকে ব্যবহারকারী তাঁর শিক্ষা ও কর্মক্ষেত্র, পরিবার, বাসস্থান, ভ্রমণ-সংক্রান্ত তথ্যগুলো সংযোজন করতে পারবেন। যেমন: প্রথম স্কুলে ভর্তির তারিখ ফেসবুকে যোগ করার জন্য Work and Education >New School নির্বাচন করতে হবে। নতুন উইন্ডোতে স্কুলের নাম, সাল উল্লেখ করার জন্য জায়গা দেওয়া আছে। এর পাশাপাশি এই পোস্ট সম্পর্কে কোনো বর্ণনা লেখা এবং ছবি যুক্ত করার সুবিধাও রয়েছে এখানে। একইভাবে ভ্রমণ বা বিশেষ অভিজ্ঞতা সম্পর্কে তথ্য যোগ করতে হলে Travel & Experiences থেকে Travel নির্বাচন করে তথ্য যোগ করতে হবে। এভাবে বিষয়ভিত্তিক বেশ কিছু বিভাগ রয়েছে এই লাইফ ইভেন্ট অংশে। কোনো তথ্য যদি সরাসরি এই তালিকার সঙ্গে না মেলে, তাহলে Other Life Event মেনু নির্বাচন করে তথ্য যোগ করা যাবে। সাধারণত এ ধরনের প্রতিটি তথ্য যোগ করার অপশনে তারিখ, ছবি ও বর্ণনা যোগ করার সুযোগ রয়েছে।এখানে যে তারিখ উল্লেখ করে তথ্য যোগ করা হবে, টাইমলাইনের নির্দিষ্ট বছরের অংশে সেই তথ্যগুলো দেখা যাবে। —নাসির খান