ফেসবুক ডায়েরি
মেহজাবিন মুনিয়া
fb.com/mahjabin.munia শুভকামনা মৃত্যুঞ্জয়ী রেশমা। বেঁচে থাকার লড়াইয়ে তোমার জয় হলো। এ জয় জীবনের, এ জয় অজয় দুর্বার তারুণ্যের।
সুমাইয়া সোহানী
fb.com/sohani0001
সমস্ত ক্লান্তি আমি ভুলে যাই মা তোমার মুখের হাসিতে। তুমি আছো বলেই আমি নিশ্চিন্ত। আমি আবার পৃথিবীতে জন্মাতে চাই তোমার ওই মিষ্টি ডাক শোনার তীব্র তৃষ্ণায়।
রুবেল হক
fb.com/rubel.hoque.501
ছোটবেলায় ছুটি গল্পটি পড়তে গিয়ে আমার চোখ ঝাপসা হয়ে এসেছিল। কবিগুরুকে স্মরণ করছি আজ সশ্রদ্ধচিত্তে। শুভ জন্মদিন।
আহসান সাদিক
fb.com/ahasan.shadik.1
১৭ দিন মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে জীবনকে জয় করেছে রেশমা। তোমার পথচলা স্বাভাবিক হোক। সেই সঙ্গে উদ্ধারকারী সবাইকে অভিনন্দন।
আসাদুজ্জামান পলাশ
fb.com/Palash.Asaduzzaman
রেশমার বেঁচে ফেরা একটি অভূতপূর্ব ঘটনা। গল্পের মতো মনে হচ্ছে। আর একটিও অনাকাঙ্ক্ষিত মৃত্যু চাই না।