ফেসবুক ডায়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফতাব উদ্দিন

fb.com/aftab.uddin.186

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তির কার্যক্রম সাধুবাদ পাওয়ার যোগ্য। অন্যান্য বিশ্ববিদ্যালয় যদি স্নাতক ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়ার সিদ্ধান্ত নিত, তাহলে শিক্ষার্থীদের অহেতুক পরিশ্রম করতে হতো না। —৪ অক্টোবর

সবুর খান

fb.com/sabur.khan.5437

এত অল্প বয়সেই জগৎজোড়া সাফল্য! সাবিরুল আমাদের দেশের তরুণদের জন্য আদর্শ ও অনুপ্রেরণা।

—৩০ সেপ্টেম্বর

আরেফিন শুভ

fb.com/arefin.shuvo.334

আমি সাবিরুল ইসলামের বই কিনতে চাই। আপনারা কি এ ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারেন? এটার বাংলা অনুবাদ কি প্রকাশিত হয়েছে?

l প্রিয় আরেফিন, সাবিরুলের বইয়ের বাংলা অনুবাদ এখনো প্রকাশিত হয়নি। স্বপ্ন নিয়ে পাতায় এ বিষয়ক তথ্য জানানো হবে। — বি.স.