ফেসবুক ডায়েরি
রিদোয়ান চৌধুরী
fb.com/ ridwan.chowdhury.167
বাংলাদেশকে সম্মানিত করার জন্য দেবজিৎ, সাবরিনা ও সুমাইয়াকে অভিনন্দন। তোমাদের সাফল্যে অনুপ্রাণিত হলাম। —২১ জুলাই
রণজিত চন্দ্র উকিল
fb.com/ ronjit.chandraukilbd
অভিনন্দন সুমাইয়া, সাবরিনা ও দেবজিৎ। তোমরা আমাদের দেশের গর্ব। তোমরা বিশ্বকে দেখিয়ে দিলে আমরাও পারি বিশ্ব জয় করতে। তোমাদের থেকে আমরা শিখব কীভাবে বিশ্বকে জয় করতে হয়।—২১ জুলাই
শামিখা নিশাত
fb.com/shamekhanishat
বাংলাদেশের অনগ্রসর নারীরা প্রতিনিয়ত যে সমস্যার মুখোমুখি হন, তার মধ্যে অন্যতম একটি সমস্যা বিশ্ব দরবারে তুলে ধরার জন্য সোনাজয়ী আইবিএ দলকে অভিনন্দন।—২৪ জুলাই
ইসতিয়াক আবরার
fb.com/abrar904
তরুণদের মনে থাকে অনেক স্বপ্ন। স্বপ্ন নিয়ে সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার অনুপ্রেরণা জোগায়।—২৫ জুলাই
হাসি রানী দেবী
fb.com/ch.hashi
আমি স্বপ্ন নিয়ের নিয়মিত পাঠক। স্বপ্ন নিয়ের প্রতিটি ফিচার এক কথায় অসাধারণ।—২৩ জুলাই
ফজলে রব্বি জেমস
fb.com/fazlay.rabby22
স্বপ্ন নিয়ে আমাদের স্বপ্ন দেখতে শেখায়। স্বপ্ন বাস্তবায়নে আত্মবিশ্বাসী হতে শেখায়। বিশেষ করে ‘সফলদের স্বপ্নগাথা’র কথা বলতে হয়।— ২৩ জুলাই
রুবায়াৎ
fb.com/rubyat.rangtuly
অনেক উপকৃত হয়েছি গত সংখ্যার ‘স্থাপত্য বিষয়ে পড়তে হলে’ ফিচারটি পড়ে। এমনভাবে মেডিকেলে পড়ার জন্য কী করতে হবে, তা নিয়ে ফিচার করলে মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুকরা উপকৃত হবে।
—২৪ জুলাই