ফেসবুক ডায়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোরশেদ

fb.com/juniormorshed

অভিনন্দন আই-জিনিয়াস রাইসা! এগিয়ে যাও, তোমাদের মতো রাইসাদের সাফল্যে সমাজ বদলে যেতে বাধ্য। বদলে যেতে বাধ্য মেয়েদের প্রতি মানুষের প্রচলিত দৃষ্টিভঙ্গি। —৩০ জুন

হাবিবুর রহমান

fb.com/habibrng

আমাদের শোকাহত করে চলে গেলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্য। বিনম্র শ্রদ্ধা মুক্তিসংগ্রামী শিল্পী আপনার চরণে! —৫ জুলাই

অর্পিতা সাহা

fb.com/orpita89

শুভকামনা মুশফিক, নিজেকে প্রমাণ করো! তবে মুশফিককেই দীর্ঘ মেয়াদের জন্য অধিনায়ক করা উচিত। —৫ জুলাই

গুলশান খায়ের রাশেদ

fb.com/rashed.cool1

আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি বলে বড় কোনো স্বপ্ন দেখার সাহস পেতাম না। স্বপ্ন নিয়ে আমাকে সেই স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। ধন্যবাদ স্বপ্ন নিয়ে। —৩০ জুন

মিথুন দাস

fb.com/mitund

অনেক ঐতিহ্য, সংস্কৃতি আর হাসি-কান্না জড়িত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। শুভ হোক প্রতিষ্ঠার দিনটি।

—১ জুলাই

শাহীন মশিউর

fb.com/shahin.mosheur

সুন্দর পৃথিবীর জন্য নেলসন ম্যান্ডেলার মতো কিছু মহান মানুষের বড়ই প্রয়োজন। হাজার বছর বেঁচে থাকুন নেলসন ম্যান্ডেলা। —৪ জুলাই