ফেসবুক থেকে পোস্টকার্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ফেসবুক মেইল পোস্টকার্ড নামের একটি বিশেষ সুবিধা চালু করতে যাচ্ছে। এই বৈশিষ্ট্যের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা তাদের আপলোড করা যেকোনো ছবি পোস্টকার্ড হিসেবে তার বন্ধুদের কাছে পাঠাতে পারবে। ফেসবুকের বৈশিষ্ট্যগুলো ইন্টারনেট থেকে ব্যবহার করতে হলেও এই পোস্টকার্ডগুলো ইন্টারনেট থেকে পাঠাতে হবে কিন্তু প্রাপক এটি ছাপানো কার্ড হিসেবেই পাবে। ছবির সঙ্গে যদি কোনো বার্তা লিখে দেওয়া হয়, তবে সেটি দেখা যাবে পোস্টকার্ডের পেছনের অংশে। সিনকেরেল নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ফেসবুক এ সুবিধাটি চালু করতে যাচ্ছে। ফেসবুকে নতুন যুক্ত হতে যাওয়া এই অ্যাপ থেকে পোস্টকার্ডের জন্য ছবি এবং বার্তাটি লিখে দিতে হবে। আর পোস্টকার্ড ছাপানো এবং পাঠানোর কাজটি করবে ফেসবুক। তবে পোস্টকার্ডটি যে পাঠাচ্ছে, তাকে এই সুবিধাটি ব্যবহারের জন্য খুব অল্প সার্ভিস চার্জ দিতে হবে। সিনকেরেলি নামের প্রতিষ্ঠানটি বর্তমানে পোস্টগ্রাম নামের একটি সেবা পরিচালনা করছে। যেখানে পোস্টগ্রাম থেকে তোলা ছবি পোস্টকার্ড হিসেবে অন্যদের পাঠানোর সুযোগ দেয়। বর্তমানে ফেসবুকের অল্পসংখ্যক ব্যবহারকারী এই সুবিধাটি ব্যবহার করতে পারছে। অ্যাপটিতে ঠিকানা লেখার জন্য আলাদা জায়গা দেওয়া আছে, যদি সঠিক ঠিকানা জানা না থাকে তবে অপর ব্যবহারকারীর প্রোফাইল দেখা বা তাকে জিজ্ঞাসা করারও অপশন রয়েছে এখানে। এবং ছবি নির্বাচনের ক্ষেত্রে প্রাথমিকভাবে ব্যবহারকারীর নিজের তোলা ছবি থেকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে। —টেক ক্রাঞ্চ অবলম্বনে কাজী আশফাক আলম