ফেসবুক থেকেও দূরে থাকেন অন্তর্মুখীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কী অন্তর্মুখী? তবে ফেসবুক ঠিক আপনার জন্য নয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বহির্মুখী ব্যক্তিদের সঙ্গেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বেশি যায়। নিউজিল্যান্ডের গবেষকেরা এ বিষয়ে গবেষণা করেছেন। 

গবেষণায় দেখা গেছে, অন্তর্মুখী ফেসবুক ব্যবহারকারী বন্ধুদের গ্রুপের মধ্যে একাকী বোধ করেন। বন্ধুরা ফেসবুকে যা করেন তা থেকে নিজেকে বিচ্ছিন্ন ভাবেন অন্তর্মুখী ব্যক্তি।
অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের গবেষক সামান্থা স্ট্রোঞ্জ বলেন, অন্তর্মুখী ব্যক্তিরা ফেসবুকে খুব বেশি সক্রিয় নন বরং তারা এখানে এক ধরনের দর্শকের ভূমিকা পালন করেন। অন্যদিকে বহির্মুখী স্বভাবের ব্যক্তিরা ফেসবুক গ্রুপ হোক আর না হোক নিজেকে গ্রুপের সঙ্গে জড়িত করে ফেলেন। এ ছাড়া ব্যস্ত সামাজিক জীবনের অনুষঙ্গ হিসেবেই ফেসবুককে হিসেবে ধরেন।
স্ট্রোঞ্জ বলেন, বর্হিমুখী ব্যক্তিরা ফেসবুকে বেশি বেশি স্ট্যাটাস আপডেট দেন ও মানুষকে বেশি বেশি বার্তা পাঠান।