ফেসবুক ধ্বংস করতে হ্যাকার দলের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানোনিমাস নামের হ্যাকারদের একটি দল সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুককে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের একজন সদস্যের পরিকল্পনায় সমর্থন দিয়েছে। অ্যানোনিমাসের বার্তাসংবলিত একটি ভিডিও তিন সপ্তাহ আগে ইউটিউবে ছাড়া হয়। ভিডিওতে দেখানো হয় যে মুখোশ পরা এক ব্যক্তি বলছেন, আগামী ৫ নভেম্বর ফেসবুক ধ্বংসের অভিযান চালানো হবে। কেননা ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তাকে লঙ্ঘন করছে। আসুন আমরা সবাই মিলে ফেসবুককে ধ্বংস করি। অ্যানোনিমাসের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ফেসবুক তাদের গ্রাহকদের ত্য আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থার সঙ্গে শেয়ার করছে, যা কোনোভাবেই উচিত নয়। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য আমরা ফেসবুককে ধ্বংস করতে চাইছি। তবে অন্যান্য হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের এই পরিকল্পনায় সমর্থন দেয়নি। এমনকি অ্যানোনিমাসের অনেকেই ফেসবুক ধ্বংসের বিরোধী। টুইটারে পাঠানো একটি বার্তায় অ্যানোনিমাসের একজন সদস্য বলেন, ‘গ্রুপের আমরা সবাই যে ফেসবুক ধ্বংসের ব্যাপারে একমত হয়েছি, বিষয়টি আদৌ তা নয়। তবে গ্রুপের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এ ব্যাপারে একমত হয়েছেন এবং সে অনুযায়ী ফেসবুক ধ্বংস অভিযানের নকশা প্রণয়ন করা হয়েছে।’ —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান