ফেসবুক নিউজফিডে দেওয়া যাবে ৩৬০ ডিগ্রি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক নিউজফিড
ফেসবুক নিউজফিড

ফেসবুক সম্প্রতি একটি ফিচার উন্মুক্ত করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ৩৬০ ডিগ্রিতে দেখা যায় এমন ছবি আপলোড করতে পারবেন। ৩৬০ ডিগ্রি ক্যামেরায় তোলা ছবি ছাড়াও মোবাইল ফোনের প্যানোরোমা মোডে তোলা ছবি ৩৬০ ডিগ্রিতে দেখানো যাবে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ভারচুয়াল রিয়্যালিটি সুবিধাযুক্ত ডিভাইসেও এ ছবিগুলো দেখা যাবে। গত বছরের সেপ্টেম্বর মাসে ভিডিওর জন্য এ ধরনের সেবা উন্মুক্ত করেছিল ফেসবুক। তথ্যসূত্র : রয়টার্স।