ফেসবুক নিউজফিডে ভিডিও বিজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরে বিজ্ঞাপনে নতুনত্ব আনতে পারে ফেসবুক। নিউজ ফিডে ভিডিও বিজ্ঞাপন দেখাতে পারে সামাজিক যোগাযোগের এ সাইটটি। বিজ্ঞাপন সংস্থা অ্যাড এজের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।জানা গেছে, ফেসবুকের নিউজ ফিডে ভিডিও বিজ্ঞাপন ডেস্কটপ ও মোবাইল দুই প্ল্যাটফর্মের জন্যই প্রযোজ্য হবে। এ বিজ্ঞাপনের দৈর্ঘ্য ১৫ সেকেন্ড নির্ধারণ করতে পারে কর্তৃপক্ষ।