ফেসবুক পেজে প্রতিদিন পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২-এর অফিশিয়াল ফেসবুক পেজে প্রতিদিন পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার থেকে এই পেজে শুরু হয়েছে কুইজ প্রতিযোগিতা। একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে থাকছে প্রতিদিন পুরস্কার জেতার সুযোগ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রতিদিন চারজনকে বিজয়ী নির্বাচন করা হবে। এর মধ্যে একজন বিজয়ী সঙ্গীসহ মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান দেখার আমন্ত্রণপত্র পাবেন। অন্য তিনজন পাবেন একটি করে গিফট হ্যাম্পার।পেজটির ঠিকানা: www.facebook.com/Meril.ProthomAlo। —নিজস্ব প্রতিবেদক