ফেসবুক পেজেস ম্যানেজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের কোনো পেজের অ্যাডমিন মানেই সব সময় সেই পেজের সঙ্গে যুক্ত থাকা। কেউ মেসেজ দিলেন বা কমেন্ট করলেন, তাতে সাড়া দিতে দেরি করা চলবে না। এ জন্য স্মার্টফোনে নামিয়ে নিতে পারেন ফেসবুক পেজেস ম্যানেজার অ্যাপলিকেশনটি।

এর মাধ্যমে পোস্ট করা, ছবি আপলোড করা যাবে।

একাধিক পেজ ব্যবস্থাপনা করা যাবে।

কভার ছবি বা প্রোফাইলে ছবি বদল করা যাবে।

কোনো কমেন্ট মুছে দেওয়া বা কাউকে ব্যান করা সম্ভব হবে।

এ ছাড়া অন্য পেজগুলোর আপডেটও পাওয়া যাবে।

আকার: ১৮ মেগাবাইট

বর্তমান সংস্করণ: ১.৬

নামানোর ঠিকানা: http://goo.gl/1nHoJQ

ডটকম প্রতিবেদক