ফেসবুক প্রচারণার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার এডেটার ভালোবাসা দিবস উপলক্ষ্যে ফেসবুক প্রচারণার পুরস্কার বিতরণ করা হয়েছে। ফেসবুকভিত্তিক এই প্রতিযোগিতা গত ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে এডেটা বাংলাদেশের ফেসবুক ফ্যান পেজে তিন বাক্যে ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে বলা হয়। বিচারকমণ্ডলীর রায়ে তিনজন বিজয়ী নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক বিজয়ী পেয়েছেন এক জোড়া করে এডেটা ইউসি৫০০ ১৬ গিগাবাইট পেনড্রাইভ ও অন্য উপহার।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এডেটা বাংলাদেশের পণ্য ব্যবস্থাপক নাজিম উদ্দিন, গ্লোবাল ব্র্যান্ডের জনসংযোগ ও বিজ্ঞাপন ব্যবস্থাপক মাহবুবুল আলমসহ অনেকে।
—বিজ্ঞপ্তি