ফেসবুক ফোনের বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের নতুন অ্যাপ্লিকেশন ‘হোম’ যুক্ত এইচটিসির স্মার্টফোন বাজারে আসলেও যুক্তরাষ্ট্রের বাজারে তা আশানুরূপ সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে।

ফেসবুক ফোনের এ বেহাল দশার কারণে ইউরোপের বাজারে ফোনটি ছাড়তে একটু সময় নিচ্ছে তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এইচটিসির ফেসবুক ফোন মার্কিন যুক্তরাষ্ট্রে তেমন জনপ্রিয়তা পায়নি বরং নেতিবাচক প্রতিক্রিয়াই পেয়েছে।

অবশ্য এ বিষয়ে এইচটিসি জানিয়েছে, প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা সম্প্রতি চাকরি ছেড়েছেন আর তাই এইচটিসিকে কিছুটা সমস্যার মধ্য দিয়েই যেতে হয়েছে।

শিগগিরই সব সমস্যা সমাধান করে ফেসবুক ফোনের জনপ্রিয়তা বাড়াতে কাজে নামার আশা করছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।