ফেসবুক বন্ধ করল তাজিকিস্তান সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজিকিস্তান সরকার সে দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ফেসবুক ও বেশ কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করতে নির্দেশ দিয়েছে। আইএসপির এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে। আইএসপির মুখপাত্র পারভিন ইবোদোভা জানিয়েছেন, সরকার মৌখিকভাবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকসহ কয়েকটি সাইট বন্ধের নির্দেশ দিয়েছে। সরকারের নির্দেশ মেনে গতকাল শনিবার থেকে তাই প্রায় ডজন খানেক আইএসপি ফেসবুক বন্ধ করে দিয়েছে। এ প্রসঙ্গে তাজিকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ঠিক কী কারণে ফেসবুকসহ কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হচ্ছে, বিষয়টি স্পষ্ট করতে পারেননি ইবোদোভা। ইবোদোভা এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘বিষয়টি রাজনৈতিক কি না, তা স্পষ্ট নয়। তবে কারিগরি ও নিরাপত্তার বিষয়টি আইএসপিকে বলা হয়েছে।’উল্লেখ্য, আফগানিস্তানের সীমান্তবর্তী দেশ তাজিকিস্তান একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। দেশটির বর্তমান সরকার প্রধান এমোমলি রখমন। তিনি ১৯৯২ সাল থেকে দেশটির প্রধান হিসেবে ক্ষমতায় রয়েছেন।