ফেসবুক বানাচ্ছে ডিজিটাল সহকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিপেনি নামে ডিজিটাল সহকারী তৈরি করছে ফেসবুক
মানিপেনি নামে ডিজিটাল সহকারী তৈরি করছে ফেসবুক

কেনাকাটার সুবিধার্থে ডিজিটাল সহকারী সফটওয়্যার তৈরি করছে ফেসবুক। কোনো পণ্য কিনতে চাইলে এই সফটওয়্যারটি বিশেষভাবে সাহায্য করবে। পণ্য সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শও পাওয়া যাবে এর মাধ্যমে। যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে ‘মানিপেনি’ নামের এই সেবাটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। সফটওয়্যারটি ফেসবুকের চ্যাট প্ল্যাটফর্ম থেকে ব্যবহারকারীকে সাহায্য করবে।
ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, মানিপেনি সফটওয়্যারটির সঙ্গে অবশ্য মাইক্রোসফট, গুগল বা অ্যাপলের কর্টানা, গুগল নাউ বা সিরির সঙ্গে পার্থক্য থাকবে। পণ্য কেনাকাটার আগে তা সম্পর্কে তথ্য জানা এবং পণ্য ফরমায়েশ দেওয়ার ক্ষেত্রে এটি সাহায্য করবে। সফটওয়্যারটি ক্রেতা, বিক্রেতা ও পণ্য সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি করে দেবে। অর্থাৎ​, এই সফটওয়্যারটি কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তে অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হবে।