ফেসবুক বোর্ডে প্রথম নারী শেরিল স্যান্ডবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত পুরুষ সদস্যের ফেসবুক বোর্ডে নতুন সদস্য হিসেবে এই প্রথম কোনো নারী সদস্য অন্তর্ভুক্ত হলেন। ফেসবুকের চিফ অপারেটিং অফিসার (সিওও) ৪২ বছর বয়সী শেরিল স্যান্ডবার্গকে বোর্ডে অন্তর্ভুক্ত করলেন এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।২০০৮ সালে গুগল ছেড়ে ফেসবুকে যোগদান করেন শেরিল। এ বছর ‘ওম্যান ইন টেকনোলজি, ইন্টারন্যাশনাল’ বিশ্বপ্রযুক্তিতে শীর্ষ ১০ ক্ষমতাশালী নারীকে তালিকাভুক্ত করেছিল। এই তালিকায় স্থান করে নিয়েছিলেন তিনি।সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের চিফ অপারেটিং অফিসার পদে দায়িত্ব পালন করতে গিয়ে শেরিল স্যান্ডবার্গকে বিক্রয়, বিপণন, লোকসম্পদ, লোকনীতি ও যোগাযোগের বিষয়গুলো দেখতে হয়। ফেসবুকে অনলাইনে সার্চইঞ্জিন ক্রয়-বিক্রয় করার জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবনে অবদান রেখেছেন তিনি। চলতি বছর মে মাসে ফেসবুকের আইপিও ছাড়ার বিষয়টিও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেছিলেন তিনি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী ২০১১ সালের তিনি সবচেয়ে বেশি বেতনভুক্ত কর্মকর্তা। সে বছর ফেসবুক থেকে বেতন হিসেবে শেরিল পেয়েছেন তিন কোটি ৯০ লাখ ডলার।শেরিলের পদোন্নতি প্রসঙ্গে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা ২৮ বছর বয়সী জাকারবার্গ জানিয়েছেন, ‘ফেসবুক চালানোর ক্ষেত্রে শেরিল আমার সঙ্গী এবং ফেসবুকের বৃদ্ধি ও সাফল্যে তাঁর অবদান রয়েছে। ফেসবুকের উদ্দেশ্য, ভবিষ্যত্ পরিকল্পনার বিষয়টি তিনি জানেন। ফেসবুকে ও পাবলিক কোম্পানিতে তাঁর কাজের অভিজ্ঞতাই বোর্ডের সদস্য হিসেবে তাঁকে যোগ্য করে তুলেছে।’