ফেসবুক মন্তব্যেও স্টিকার আসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে মন্তব্য দেওয়ার বিষয়টি আরও মজাদার করে তুলতে স্টিকারযুক্ত করার সুবিধা দিচ্ছে ফেসবুক। ফেসবুকের স্টিকার ফিচারটি টাইমলাইনে মন্তব্য, গ্রুপ ও ইভেন্ট পোস্টের সময়ও ব্যবহার করা যাবে। ১৩ অক্টোবর সোমবার থেকে এই সুবিধা দেওয়ার কথা জানিয়েছে ফেসবুক। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
স্টিকার হচ্ছে ফেসবুকের ইমোটিকনের মতো বড় আকারের আইকন, যা এত দিন কেবল মেসেজ বা বার্তা পাঠানোর সময় ব্যবহার করা যেত। বার্তা লেখার সময় যেভাবে স্টিকার ব্যবহার করা যায় মন্তব্য লেখার সময়ও একইভাবে স্টিকার ব্যবহার করা যাবে।
ফেসবুকের প্রকৌশলী বব ব্যাডউইন এক ব্লগ পোস্টে বলেছেন, ‘আমার মনে হয়, এখন থেকে ফেসবুকে মন্তব্যকারীরা শুধু টেক্সটের পরিবর্তে আরও মজার উপায়ে মন্তব্য দিতে পারবেন।’