ফেসবুক মেসেঞ্জারে 'কনভারসেশন টপিকস'

ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে বন্ধুর সঙ্গে কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, সে বিষয়ে পরামর্শ দেবে ফেসবুক। এ লক্ষ্যে সম্প্রতি ‘কনভারসেশন টপিকস’ নামের একটি ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বন্ধুর কার্যকলাপের ভিত্তিতে বিভিন্ন ‘টপিকস’ বা বিষয় প্রস্তাব করবে মেসেঞ্জার।
সম্প্রতি আইওএস প্ল্যাটফর্মে মেসেঞ্জারের নতুন ফিচারটির সন্ধান পান ক্রিস মেসিনা নামের এক টুইটার ব্যবহারকারী। বন্ধুদের বিভিন্ন ঘটনা বা কাজ ‘টপিকস’ হিসেবে মেসেঞ্জারে দেখতে পান তিনি। এসব ‘টপিকস’ নিয়ে বন্ধুর সঙ্গে মেসেঞ্জারে আলাপ করা যাবে। মেসেঞ্জারের হোমস্ক্রিনে বন্ধুদের নামের নিচে এই টপিকগুলো দেখাবে। এসবের মধ্যে বন্ধু কোথাও বেড়াতে গেলে কিংবা কোনো গান শুনলে বা বিশেষ কোনো ঘটনার বিষয়গুলো প্রস্তাব আকারে দেখাবে। এখনো এ ফিচারটি পরীক্ষামূলকভাবে রয়েছে। ফেসবুক এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। সবাই এটি ব্যবহার করতে পারছেন না। তথ্যসূত্র: এনডিটিভি।