ফেসবুক ম্যাসেঞ্জারে একসঙ্গে একাধিক অ্যাকাউন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক মেসেঞ্জার
ফেসবুক মেসেঞ্জার

এখন থেকে ফেসবুকের ম্যাসেঞ্জারে একসঙ্গে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। ফেসবুক এমন সুবিধা যুক্ত করেছে। চাইলে যেকোনো অ্যাকাউন্টে ব্যক্তিগত তথ্যগুলো সংরক্ষিত রাখতে পাসওয়ার্ডও ব্যবহার করতে পারবেন।
একই রুমে অনেকে মিলে হয়তো থাকেন। কিন্তু মোবাইল ফোন বা ট্যাব আছে মাত্র একটি। চাইলে সবাই একটি যন্ত্রে ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবেন। এমনভাবে ব্যবহার করতে পারবেন, যেন সবার ব্যক্তিগত বিষয়গুলো সুরক্ষিত থাকে। এ জন্য চাইলে প্রত্যেকে আলাদা আলাদা পাসওয়ার্ড দিতে পারবেন।
সপ্তাহ খানেক আগে এমন সুবিধার কথা শোনা গিয়েছিল প্রথম। এখন এটা গ্রাহকদের হাতের নাগালে। তবে এই সুবিধা এখনো পর্যন্ত শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ। আইওএস ব্যবহারকারীদের অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন।
টেকক্রাঞ্চ ডটকম