ফেসবুক সম্মেলন আকর্ষণ করেছে ভারতীয় ডেভেলপারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকের এফ ৮ সম্মেলনে মার্ক জাকারবার্গ। ছবি: প্রথম আলো
ফেসবুকের এফ ৮ সম্মেলনে মার্ক জাকারবার্গ। ছবি: প্রথম আলো

ফেসবুকের স্ট্র্যাটেজিক পার্টনারশিপের পরিচালক আয়েমি আর্কিবংকে সারা বছরই দৌড়ের ওপর থাকতে হয়। কাজের সুবাদে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে হয় তাঁকে। এই যেমন গত ১১ মাসের মধ্যে ১০ বার ভারতে গেছেন তিনি। প্রতিবার তাঁকে ১৭ ঘণ্টা করে বিমানযাত্রা করতে হয়েছে। প্রকৌশলী থেকে ব্যবস্থাপক বনে যাওয়া আর্কিবং মূলত ভারতের যেসব বড় প্রতিষ্ঠান ও উদ্যোক্তা প্রতিষ্ঠানে ফেসবুকের সেবা ব্যবহার হচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগের জন্যই তাঁর এ দৌড়াদৌড়ি। 

আর্কিবং ভারতকে ফেসবুকের জন্য গুরুত্বপূর্ণ দেশ হিসেবে শীর্ষে রেখেছেন। ফেসবুকের সক্রিয় ব্যবহারীর হিসেবে দ্বিতীয় বৃহত্তম বাজার ও দ্রুত বর্ধিষ্ণু ইন্টারনেট বাজার হিসেবে শীর্ষে আছে ভারত। গত বছরে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও ফেসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্প নিয়ে কথা বলতে ভারত ঘুরে গেছেন। ওই সময় তিনি বলেছিলেন, ‘আমাদের মিশন হচ্ছে বিশ্বের সবাইকে ইন্টারনেট সুবিধার আওতায় আনা। ভারতের মানুষকে ইন্টারনেট সংযোগের আওতায় আনা ছাড়া তা প্রায় অসম্ভব।’

ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন ডেভেলপাররা। ছবি: প্রথম আলো
ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন ডেভেলপাররা। ছবি: প্রথম আলো


তবে শুধু অধিকসংখ্যক মানুষকে ফেসবুকে আনাটাই ফেসবুক কর্তৃপক্ষের মূল লক্ষ্য নয়। যুক্তরাষ্ট্রের পর ফেসবুকের জন্য দ্বিতীয় বৃহত্তম ডেভেলপার হাব বা স্থান হচ্ছে ভারত। ফেসবুক কর্তৃপক্ষ ব্যবসা নেতৃত্ব ও উদ্যোক্তাদের ব্যবসা বাড়াতে সমর্থন ও সাহায্য করার কথা বলছে। আর্কিবং বলেন, ‘আমাদের তৈরি সেবা বিশ্বের ১৬০ কোটি মানুষের কাছে পৌঁছায়। কিন্তু ডেভেলপাররা কার্যকর ও দরকারি টুল তৈরি করতে পারেন, যা সত্যিকার অর্থেই বৈশ্বিক হয়ে উঠতে পারে।’
মঙ্গলবার থেকে শুরু হয়েছে এফ ৮ নামের ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলন। এতে দুই হাজারের বেশি ডেভেলপার প্যানেল আলোচনার সময় উপস্থিত হয়ে ফেসবুকের কর্মকর্তাদের কাজ সম্পর্কে ধারণা নেন। সান ফ্রান্সিসকোর ফোর্ট ম্যাসন সেন্টারে ডেভেলপারদের নিয়ে বসেছে এ মিলনমেলা।
আর্কিবং ও এডি ওনেইল ফেসবুকের ডেভেলপার রিলেশন উদ্যোগগুলোর দুটি মূল বিষয় নিয়ে কাজ করেন। আর্কিবং কতজন মানুষের কাছে পৌঁছাল এবং এর সঙ্গে মানুষ কতটা যুক্ত হলো, সে বিষয়টি দেখেন আর স্ট্র্যাটেজি ও কমিউনিটি পণ্য নিয়ে কাজ করেন ওনেইল। আর্কিবংয়ের টিম যে প্রতিবেদন ও প্রতিক্রিয়া প্রতিবেদন পাঠায়, সে অনুযায়ী ওনেইলের টিম তা তৈরিতে কাজ করে।

ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলন ঘিরে ডেভেলপারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ছবি: প্রথম আলো
ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলন ঘিরে ডেভেলপারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ছবি: প্রথম আলো


ওনেইল বলেন, ‘পরবতী ১০০ কোটি মানুষ মোবাইল ফোন ও অনলাইনে যেতে শুরু করেছে, এদের মধ্যে ডেভেলপাররা আমাদের পণ্য ও সেবা ব্যবহার করতে এবং গ্রাহকেরা অভিজ্ঞতা নিতে পারে।’
আর্কিবং বলেন, ফেসবুকের ডেভেলপারদের নিয়ে কাজ করার জন্য কর্মী বেড়েছে। এই কর্মীরা ডেভেলপারদের মধ্যে কারিগরি ও সাংস্কৃতিক পার্থক্য, ভিন্ন সুযোগ ও চ্যালেঞ্জের সামনে দাঁড়ানো ডেভেলপার নিয়ে কাজ করেন।
উদাহরণ হিসেবে, ফেসবুক লাইট সংস্করণটির কথা বলা যায়। টুজি নেটওয়ার্ক বা কম গতির ইন্টারনেট যেসব অঞ্চলে সেখানে এ সংস্করণটি চালানো যায়। ১০ কোটি ব্যবহারকারী এ অ্যাপটি ব্যবহার করছে। ডেভেলপার কমিউনিটির কাছ থেকে সদস্যদের জন্য অধিক দরকারি বিষয়গুলো জানার চেষ্টা করেন আর্কিবং। এর অর্থ ডেভেলপারকে কোন প্ল্যাটফর্মের জন্য পণ্য তৈরি করতে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
ফেসবুকের প্রাপ্যতা ও স্বচ্ছতা দীর্ঘদিন ধরেই ডেভেলপার কমিউনিটিতে শ্রদ্ধা পেয়ে আসছে। নিউইয়র্কের ফ্ল্যাটিরন স্কুলের সহপ্রতিষ্ঠাতা এভি ফ্লমবাম, ফ্লোমবাম বলেন, ডেভেলপারদের জন্য ধারাবাহিকভাবে ভালো ইকোসিস্টেম তৈরি ও প্রচুর বিনিয়োগ করেছে ফেসবুক। তারা দারুণ কাঠামো গড়ে তুলেছে এবং ডকুমেনটেশন সিস্টেমও দারুণ। বুকিং রিজার্ভেশন সার্চ ইঞ্জিন স্কাইস্ক্যানার, ভারতের মিউজিক স্ট্রিমিং সার্ভিস শাভন ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকসংখ্যা বাড়িয়েছে।

ফেসবুকের নানা তথ্য-উপাত্ত তুলে ধরেন মার্ক জাকারবার্গ। ছবি: প্রথম আলো
ফেসবুকের নানা তথ্য-উপাত্ত তুলে ধরেন মার্ক জাকারবার্গ। ছবি: প্রথম আলো


অবশ্য ফেসবুকের ওপর নির্ভর করে অনেক প্রতিষ্ঠান ক্ষতির ঝুঁকির মধ্যেও পড়ছে। যেমন বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কর্তৃপক্ষ যখন ফেসবুক বন্ধ করে দিয়েছিল, তখন প্রথম আলো ডিজিটালের সমস্যা হয়েছিল। প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা এহতেরাম উদ্দিন এক ই-মেইলে লিখেছেন, ফেসবুক বন্ধের ফলে কনটেন্ট পরিবেশনে সমস্যা হলে সক্রিয় পেজভিউয়ের সংখ্যা কমতে দেখি, যা আমাদের ব্যবসার জন্য বড় ধাক্কা ছিল। ফেসবুকের ফ্রি বেসিকসের পক্ষে তাঁর সমর্থন আছে। ফ্রি বেসিকস নিয়ে আর্কিবং বলেন, ভারতে ফ্রি বেসিকস নিয়ে ধাক্কা খেলেও ডেভেলপারদের কাছ থেকে সমর্থন পেয়েছেন তাঁরা।
আর্কিবংয়ের ভাষ্য, ‘আমাদের সত্যিকারের মিশন হচ্ছে পৃথিবীকে আরও উন্মুক্ত ও ইন্টারনেটের আওতায় এনে মানুষকে শেয়ারের ক্ষমতা দেওয়া। তবে আমরা একা বড় ও সাহসী সেই পদক্ষেপ নিতে পারি না।’
যাঁরা এফ ৮ সম্মেলনে অংশ নিচ্ছেন, তাঁরা ফেসবুকের সর্বশেষ ফিচারগুলো কীভাবে যুক্ত করা যাবে তা জানতে পারবেন। তথ্যসূত্র: আইবিটাইমস ডটকম।