ফেসবুক স্বচ্ছ: মার্ক জাকারবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক তথ্য বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ফেসবুক। এর আগে সামাজিক যোগাযোগের এ ওয়েবসাইটটির বিরুদ্ধে ব্যক্তিগত গোপনীয়তা (প্রাইভেসি) ভঙ্গের অভিযোগ এনেছিল এফটিসি। এক খবরে জানিয়েছে হাফিংটন পোস্ট।এফটিসির সঙ্গে সমঝোতা হিসেবে ফেসবুক কর্তৃপক্ষকে কোনো জরিমানা দিতে হচ্ছে না। তবে, আগামী ২০ বছর ধরে ফেসবুকের তথ্যের ওপর এফটিসির নজরদারিতে রাজি হয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গ। ফেসবুক কোনো নীতি লঙ্ঘন করছে না বলেই জানিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গ।এফটিসি অভিযোগ করেছিল, ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফেসবুকে ব্যক্তিগত তথ্য হিসেবে রাখার অঙ্গীকার করলেও তা অনেক সময় উন্মুক্ত করে ব্যবহারকারীদের ধোঁকা দিচ্ছে ফেসবুক।এফটিসির সঙ্গে সমঝোতার শর্ত হিসেবে ফেসবুক কর্তৃপক্ষকে এখন থেকে কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যবহার করার জন্য আগেই নোটিশ পাঠাতে হবে। এ ছাড়াও তৃতীয় কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি ২ বছর অন্তর প্রাইভেসির বিষয়টি অডিট করাতে হবে। পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সামাজিক যোগাযোগের এ সাইটটিকে। শর্ত ভঙ্গ করলে প্রতিবার ১৬ হাজার ডলার করে জরিমানা দিতে হবে।এফটিসির সঙ্গে সমঝোতার বিষয়টি ২০১১ সালের নভেম্বরে ঘোষণা করেছিল ফেসবুক। এ বছর ১০ আগস্ট এফটিসির সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, সম্প্রতি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনে গুগলকে ২ কোটি ২৫ লাখ ডলার জরিমানা করেছে এফটিসি।