ফেসবুক ‘গিফটস’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক সম্প্রতি ‘গিফটস’ নামের নতুন একটি সেবা চালু করেছে। ‘গিফটস’ নামের এ সেবাটির মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা তাঁদের বন্ধুদের সত্যিকার উপহার পাঠাতে পারবেন। খবর রয়টার্সের।২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ফেসবুক গিফটস নামের এ সেবাটি চালু হয়েছে। পরবর্তী সময় অন্যান্য দেশেও চালু হবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে। ফেসবুক ব্যবহারকারী তাঁর বন্ধুকে জন্মদিন বা কোনো উপলক্ষে উপহার দিতে চাইলে তাঁর বন্ধুর ফেসবুকের পাতায় গিফটস নামের একটি আইকনে ক্লিক করে উপহার নির্বাচন করতে পারবেন। এ আইকনটি ব্যবহারকারীর ফেসবুক পাতার ডানদিকে তাঁর বন্ধুর জন্মদিন, বিয়ে বা কোনো উপলক্ষ নোটিফিকেশন আকারে দেখাবে। এখানে ক্লিক করলে উপহারের জন্য একটি ডিসপ্লে দেখা যাবে। এ ডিসপ্লে থেকেই পছন্দমাফিক উপহার কিনতে পারবেন ফেসবুক ব্যবহারকারী। উপহার পাঠানোর জন্য এখানেই ঠিকানা লিখে দিতে হবে। স্মার্টফোনের জন্যও গিফটস সেবাটি শিগগিরই চালু করার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।