ফেসবুকাসক্ত প্রাণিরাজ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজ সকালে পশুপাখিকে ঘুম থেকে ওঠানোর মতো ছোট্ট একটা দায়িত্ব দিয়েছিলাম! সেটাও ঠিকভাবে পালন করতে পারো না ইদানীং! কী ঘণ্টাটা করো, শুনি?

ইয়ে মানে, আমি তো রোজ সকালে কুককুরুককু লিখে স্ট্যাটাস দিই। কারও ঘুম না ভাঙলে আমার তো তাতে দোষ নেই, মহারাজ!

কিরে দোস্ত, এত মন খারাপ করে আছিস কেন? কোনো সমস্যা?

ফেসবুকে কিউট প্রোফাইল পিকচার দেখে একটা ময়ূরীর সঙ্গে প্রেম করেছিলাম, পরে তার সঙ্গে দেখা করতে গিয়ে দেখি সে আসলে একটা দাঁড়কাক! প্রোফাইল পিকচারটা ফটোশপে এডিট করেছিল!

তোদের পাড়ার ওই মুরগিটাকে আগে নিয়মিত অনলাইনে দেখতাম, ইদানীং আর দেখি না কেন রে?

মাস চারেক ফেসবুকে প্রেম করে দেখা করতে গেছিল প্রেমিকের সঙ্গে। গিয়ে দেখে এত দিন ধরে যার সঙ্গে ফেসবুকে প্রেম করত সে আসলে একটা শিয়াল!

বাবু, বলো তো যখন একটা বাঘ তাড়া করবে তখন প্রথমেই কী করবে?

কেন, ‘হেল্প!’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দেব, আম্মু!