ফেসবুকে অভিযোগের নতুন ব্যবস্থা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এবার ব্যবহারকারীদের ফিশিং স্ক্যাম থেকে রক্ষা পেতে নতুন সুবিধা চালু করেছে। এ জন্য ফেসবুক বিশেষ সুবিধা চালু করেছে। এর ফলে ব্যবহারকারীরা এখন থেকে ফিশিং স্ক্যামের অভিযোগ পাঠাতে পারবেন [email protected] ঠিকানায়। এ ঠিকানায় এ বিষয়ে অভিযোগ করা যাবে। যদি কেউ কোনো ধরনের ইউজার নেম, পাসওয়ার্ড চেয়ে কোনো সুযোগ নিতে চান, সে ক্ষেত্রে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ফেসবুক। নিজেদের ব্লগে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যত বেশি মানুষ ফিশিং স্ক্যাম সম্পর্কে তথ্য দেবে, তত দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ব্যবস্থা হিসেবে ব্রাউজার নির্মাতাদের এই সাইটগুলো কালো তালিকাভুক্ত এবং প্রয়োজন হলে সাইট বন্ধ করে দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে। এ ছাড়া কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে ধারণা জন্মালে facebook.com/hacked ঠিকানায় অভিযোগ করা যাবে। —দ্য টেলিগ্রাফ