ফেসবুকে আট কোটি অবৈধ ব্যবহারকারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে প্রায় সাড়ে ৯৫ কোটির বেশি ব্যবহারকারীর মধ্যে আট কোটির বেশিই অবৈধ ব্যবহাকারী! সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। আর এ তথ্য অনুযায়ী সাইটটির ৯৫ কোটি ব্যবহারকারীর মধ্যে ৪ দশমিক ৮ ভাগই নিয়ম ভেঙে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করছেন। এ ছাড়া ৮ দশমিক ৭ ভাগ ব্যবহারকারী নিয়মিতই ওয়েবসাইটটির নিয়ম মানছে না। এ ছাড়া নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট ছাড়াও ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা পোষা প্রাণীর নামেও অনেকে অ্যাকাউন্ট খুলেছে। আর এ সংখ্যাও প্রায় ২ দশমিক ৪ ভাগ। এমন এক সময়ে এ তথ্য প্রকাশ হলো, যখন ফেসবুকের আয়ের পরিমাণ বেড়ে চলছে দারুণভাবে। ফেসবুকের বিপণন মাধ্যমগুলোর কার্যক্ষমতার বিষয়গুলো নিয়ে ফেসবুকের বিনিয়োগকারীরা ইতিমধ্যেই বেশ চিন্তিত। আর এখন এ তথ্য তাদের জন্য আরও ভয়ংকর হয়ে দেখা দেবে। বিশেষজ্ঞদের মতে, ফেসবুকের এ ব্যাপারে শুরু থেকেই সতর্ক হওয়া উচিত ছিল। এমন অবস্থা বিনিয়োগকারীদের আস্থায় ফাটল ধরাবে, যা ফেসবুকের জন্য ভালো কিছু নয়। —বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম