ফেসবুকে আসছে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক ব্যবহারকারীদের একের পর এক চমক উপহার দিচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষের একটি প্রোগ্রামিং কোড ফাঁস হয়ে যাওয়ায় বিশেষজ্ঞরা সেই কোড ঘেঁটে জানিয়েছেন, খুব শিগগির ফেসবুকে উপহার হিসেবে আসছে নতুন একটি মিউজিক সার্ভিস ‘ভাইবেস’। ফেসবুকে অল্প কিছুদিন হলো ভিডিও চ্যাট সার্ভিস চালু করার পর পরই নতুন এই মিউজিক সার্ভিস আসার খবরটি ব্যবহারকারীদের মধ্যে নিঃসন্দেহে ব্যাপক সাড়া ফেলবে। সফটওয়্যার ডেভেলপার ও গবেষক জেফ রোজ ফেসবুকে কোড ঘেঁটে এ তথ্য উদ্ধার করেছেন। তিনি দাবি করেন, ফেসবুকের ফাঁস হওয়া কোডে ‘পিপ’ ও ‘ভাইবেস’ নামে দুটি সার্ভিস আসছে। ‘পিপ’ অংশটি ভিডিও কলের সার্ভিসের সঙ্গে জড়িত এবং ‘ভাইবেস’ অংশটি মিউজিক সার্ভিসের সঙ্গে জড়িত। তিনি আরও দাবি করেন, ‘ভাইবেস’ অ্যাপ্লিকেশনটিতে তিনি মিউজিক ডাউনলোড ডায়ালগ বক্স খুঁজে পেয়েছেন এবং আশা করছেন, খুব শিগগির ফেসবুকে মিউজিক সার্ভিস চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। —টেলিগ্রাফ অনলাইন অবলম্বনে প্রদীপ সাহা