ফেসবুকে আসছে ৬০টির বেশি নতুন প্রোগ্রাম
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক তার গ্রাহকদের জন্য ৬০টির বেশি নতুন অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম যোগ করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ছবি, ভ্রমণ ও ফ্যাশন পরস্পরের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার প্রোগ্রাম। এ ছাড়া রয়েছে টিকিটমাস্টার, চলচ্চিত্র পর্যালোচনা সাইট রটেন টমেটোস ও ফুডস্পটিং। ফেসবুকের সদস্যরা ইতিমধ্যে তাদের প্রোফাইল থেকে বন্ধুদের সঙ্গে গান এবং সংবাদ নিবন্ধ আদান-প্রদান করতে পারছে। ফেসবুক বলছে, নতুন অ্যাপ্লিকেশনগুলো খুবই তার্যাপর্যপূর্ণ। এসব থেকে ফেসবুক ব্যবহারকারীরা উপকৃত হওয়ার পাশাপাশি আনন্দও পাবে। তথ্যপ্রযুক্তি পর্যবেক্ষকেরা বলছেন, এসব অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রাহকেরা কোনো ধরনের বাধাবিঘ্ন ছাড়াই একে অপরের সঙ্গে শেয়ার করতে পারবে। কোনো ব্যবহারকারী অ্যাপ্লিকেশনগুলোর জন্য সাইনআপ করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার ফেসবুকে কাজ করা শুরু করবে। ব্যবহারকারীরা যাতে আরও অনেক বেশি সময় ফেসবুকে কাটায়, সে জন্য ফেসবুক এসব অ্যাপ্লিকেশন চালু করছে। এতে ব্যয় হচ্ছে ১০ হাজার কোটি ডলার। ফেসবুকের প্ল্যাটফর্ম প্রোডাক্টস বিভাগের পরিচালক কার্ল এসজোগ্রিন বলেন, ‘আমরা চাই গ্রাহকদের জন্য আরও হাজার হাজার অ্যাপ্লিকেশন চালু করতে। শিগগিরই তা করা হবে। তবে এসব অ্যাপ্লিকেশন চালুর ফলে ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা বা নিরাপত্তা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও আমরা নজর রাখব।’ —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান