ফেসবুকে একুশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গতকাল ২১ ফেব্রুয়ারি ফেসবুক খুলেই মূল পাতার ওপরে একটি আহ্বান দেখা গেছে। তার শিরোনাম ‘যে ভাষায় কথা বলেন সে ভাষায় ফেসবুক চেষ্টা করে দেখুন’। এর নিচে লেখা আছে এমনটা, ‘এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার বৈচিত্র্য উদ্যাপন করুন এবং অন্য ভাষায় ফেসবুক ব্যবহারের চেষ্টা করুন।’
এই লেখার নিচে ‘change language’-এ ক্লিক করলে চলে আসে ভাষার তালিকা। ‘বাংলা’য় ক্লিক করলেই পুরো ফেসবুক বাংলা হয়ে যায়। বাংলা নির্বাচন করলে ‘home’ হয়ে যাবে ‘মূল পাতা’, ‘Chat’ হয়ে যাবে ‘আলাপন’। কিছু লেখার জায়গায় What’s on your mind?-এর বদলে দেখায় ‘আপনি এখন কী ভাবছেন?’ ফেসবুক এখন ৯৮টি ভাষায় ব্যবহার করা যায়। একুশে ফেব্রুয়ারি সে ব্যাপারই জোরেশোরে জানান দিল ফেসবুক।