ফেসবুকে কানপুর ট্রাফিক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে ভারতের কানপুর ট্রাফিক পুলিশ নিজেদের পেজ খুলেছে। সম্প্রতি ট্রাফিকব্যবস্থা আরও উন্নত করতে এ ধরনের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে কানপুর ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ। তাদের মতে, রাস্তায় চলাচলের সময় অনেকেই ট্রাফিক আইন ভঙ্গ করে থাকে, যার ফলে সৃষ্টি হয় যানজটসহ নানা ধরনের সমস্যা। ট্রাফিক পুলিশের এসপি রামপাল গৌতম জানান, ‘এ ধরনের ট্রাফিক আইন ভঙ্গকারীদের ছবি তাৎক্ষণিকভাবে তুলে ট্রাফিক বিভাগের এ ফেসবুক পেজে দিয়ে দিলেই সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ছবি তোলার ক্ষেত্রে যাতে করে গাড়ির নম্বর, সময় ও লোকেশন থাকে, সে ব্যাপারে নজর রাখার অনুরোধ করেছেন তিনি। ট্রাফিক পুলিশের এ ধরনের কার্যক্রম বেশ উপকারী হবে বলে মনে করছে সাধারণ মানুষ। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, যেহেতু ফেসবুক ব্যবহারকারী অনেক বেশি, তাই সাধারণ মানুষ নিজেদের মোবাইল ফোনেও ছবি তুলে ফেসবুক পেজে দিতে পারবে, যাতে করে অভিযোগ জানানোর একটি সহজ জায়গাও তৈরি হবে। —টাইমস অব ইন্ডিয়া