ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট, নয়তো জেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবাহবিচ্ছেদের আবেদন করার পর স্ত্রীকে নিয়ে ফেসবুকে একটি বার্তা লিখেছিলেন যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের মার্ক বায়রন। বার্তাটির কারণে আদালত অবমাননা ও সিভিল ডমেস্টিক ভায়োলেন্সের জন্য অভিযুক্ত হয়েছেন তিনি। আদালত এর শাস্তি হিসেবে রায় দিয়েছেন, ফেসবুকে মাফ চেয়ে আরেকটি বার্তা দিতে হবে এবং বার্তাটি টানা এক মাস ফেসবুকে রাখতে হবে! অন্যথায় দুই মাসের জেলের ঘানি। টেলিগ্রাফ অনলাইন এক খবরে এ তথ্য দিয়েছে।বিচারক পল মেয়ার্স এ প্রসঙ্গে জানিয়েছেন, ২০১১ সালের জুন মাসে বায়রন রাগ করে স্ত্রী এলিজাবেথকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। ফেসবুকের এই পোস্টের জন্য আদালতে বায়রনের বিরুদ্ধে মামলা করেন তাঁর স্ত্রী। আদালতের রায় মেনে নিয়ে ফেসবুকে মাফ চাওয়ার পথটিই বেছে নিয়েছেন বায়রন। বায়রন তাঁর নতুন পোস্টে স্ত্রী এলিজাবেথ ও ফেসবুকে অন্যান্য বন্ধুর কাছে আগের পোস্টটির জন্য মাফ চেয়েছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তিনি আগের বার্তাটি লিখেছিলেন মাতাল হয়ে। তাই আদালতে শাস্তি হিসেবে ফেসবুকে মাফ চাওয়ার বিষয়টিই মেনে নিয়েছেন।