ফেসবুকে গেম এবং অ্যাপস ব্যবহার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে গেমার এবং অ্যাপস ব্যবহারকারী বেড়েছে। বর্তমানে ব্যবহারকারীদের মধ্যে ১৫ কোটি ব্যবহারকারী নিয়মিত অ্যাপ সেন্টার ব্যবহার করে এবং ২৩ কোটি পাঁচ লাখ ব্যবহারকারী নিয়মিত ফেসবুকে গেমস খেলে। গত জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপ সেন্টার চালুর পর ব্যবহারকারীদের মধ্যে বেশ সাড়া পড়ে। শুরুতে চালু করা ৬০০টি অ্যাপস শুধু যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের ব্যবহারকারীরা ব্যবহারের সুযোগ পেয়েছে। তবে অ্যাপ সেন্টার থেকে সরাসরি এসব অ্যাপস নামানোর সুযোগ ছিল না। এখানে থাকা অ্যাপসের লিংক গুগল প্লে, অ্যাপস স্টোরসহ বিভিন্ন তৃতীয় পক্ষের স্টোর থেকে নামাতে পেরেছে ব্যবহারকারীরা। তবে ফেসবুকে মোট ব্যবহারকারী হিসেবে অ্যাপ স্টোর, গেমস ব্যবহারকারীর সংখ্যা কম। বর্তমানে ৯৫ কোটি পাঁচ লাখ ব্যবহারকারীর মধ্যে মাত্র ১৫ শতাংশ অ্যাপ ব্যবহারের সুযোগ পাচ্ছে আর মাত্র ২৪ শতাংশ গেমস খেলে। ফেসবুকের মতে, অ্যাপ সেন্টার থেকে নামানো ৩৫ শতাংশ ব্যবহারকারী ওই অ্যাপস ব্যবহার করে নিয়মিতভাবে, তবে ১৭ শতাংশ ব্যবহারকারী সপ্তাহে একবার অ্যাপস ব্যবহার করে।তবে অ্যাপ সেন্টারের সুবিধা সবার জন্য বাড়াতে বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তাদের মতে, সবার নাগালে থাকলেও অ্যাপস ব্যবহার যেমন বাড়বে তেমনি বাড়বে গেমারদের সংখ্যা। —অ্যাপ সেন্টার অবলম্বনে কাজী আশফাক আলম