ফেসবুকে ছবি মুছলেও ছবি থাকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে ছবি আপলোড করার পর সরিয়ে ফেলা হলেও তা একেবারে মুছে যায় না। ছবির ব্যাকআপ থেকে যায় কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন) সার্ভারে। এ ত্রুটির কারণে প্রযুক্তি-বিষয়ক বিভিন্ন ব্লগের সমালোচনার মুখে পড়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটি। দ্রুত এ ত্রুটি ঠিক করার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ৪৫ দিনের মধ্যেই সরিয়ে ফেলা ছবির ব্যাকআপও মুছে দেবার কথা জানিয়েছেন ফেসবুকের মুখপাত্র ফ্রেডরিক ওলেনস।এর আগে ফেসবুক থেকে সরিয়ে ফেলা ছবি এখনো দেখা যাচ্ছে, এমন সমালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল আরস টেকনিশিয়া নামের একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট। সম্প্রতি এ ত্রুটি সমাধানে ফেসবুক কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল।ফেসবুক থেকে ছবি সরিয়ে ফেলতে অ্যালবামের এডিট অপশনে যেতে হয়। ছবির নিচে থাকা রিমুভ বাটনটির সাহায্যে ছবি সরিয়ে ফেলা যায়। কিন্তু ছবি সরিয়ে ফেললেও সেটি কেবল ফেসবুক বন্ধুদের চোখের আড়াল হয়। সে ছবির লিংকটি থেকেই যায়। যে কারণে ছবি সরিয়ে দেবার দীর্ঘদিন পরও সেই লিংকে ছবিটি দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছিল।ফেসবুক কর্তৃপক্ষের মতে, যখন কোনো আইপি কনটেন্ট সরিয়ে ফেলা হয়, এ বিষয়টি অনেকটা কম্পিউটারের রিসাইকেল বিন খালি করার মতো। সরিয়ে ফেলা সে ছবির ব্যাকআপ কপি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সার্ভারে থেকে যায়।ফেসবুকের মুখপাত্র ফ্রেডরিক ওলেনস জানিয়েছেন, ফেসবুক কর্তৃপক্ষ কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন) অংশীদারদের সঙ্গে সরিয়ে ফেলা ছবির ব্যাকআপ সার্ভার থেকে সরিয়ে দিতে কাজ শুরু করেছে। আর এ ছবি ত্রুটি সারিয়ে ফেলার পর ছবি সরিয়ে দেওয়ার পর ৪৫ দিন পর্যন্ত ব্যাকআপ থাকবে