ফেসবুকে জনপ্রিয় রাহুল গান্ধী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এখন দারুণ জনপ্রিয় রাজীব-সোনিয়া তনয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইতিমধ্যে তিনি গড়েছেন নয়া এক রেকর্ডও। ভক্তের সংখ্যার দিক দিয়ে বোন প্রিয়াংকা আর মা সোনিয়া গান্ধীকে ছাড়িয়ে গেছেন তিনি। রাহুলের ব্যক্তিগত পাতায় এখন ভক্তের সংখ্যা ৬৭ হাজার ৯২১। এতে রয়েছে রাহুল সম্পর্কে বহু তথ্য, নানা ছবি, ভিডিও ক্লিপিংস এবং নানা কর্মসূচির কথা। যদিও কংগ্রেস দাবি করেছে, এই ঠিকানাটি রাহুল খোলেননি। খুলেছেন রাহুলের ভক্তরা। অন্যদিকে রাহুলের বোন প্রিয়াংকা ওয়াধেরার ব্যক্তিগত পাতায় রয়েছে ১৭ হাজার ৪৬৯ জন ভক্ত, আর সোনিয়া গান্ধীর রয়েছে মাত্র এক হাজার ২৮৩ জন ভক্ত। —অমর সাহা, কলকাতা