ফেসবুকে জার্মান ভাষাশিক্ষাকেন্দ্র
গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ অনুমোদিত চট্টগ্রামের জার্মান ভাষাশিক্ষাকেন্দ্র ‘ডি স্প্রাখে’ ফেসবুক ফ্যান পেজ খুলেছে। এ উপলক্ষে সম্প্রতি প্রতিষ্ঠানের জামালখান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের পরিচালক জয়ন্ত চৌধুরী বলেন, ‘ডি স্প্রাখে জার্মান ভাষা শেখানোর পাশাপাশি বিনা মূল্যে উচ্চশিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে থাকে। তাই কম সময়ে তাদের সব প্রশ্নের জবাব দেওয়ার কথা ভেবেই আমরা ফেসবুক পেজ খোলার সিদ্ধান্ত নিয়েছি।’‘লার্ন জার্মান চিটাগাং’ নামের ফেসবুকের এ পাতায় জার্মানিতে উচ্চশিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দরকারি দিকনির্দেশনা রয়েছে। আলাদা করে এগুলো একজন উচ্চশিক্ষার্থীর জার্মানিতে যাওয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতেও সহায়তা করবে। উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভাষাসংক্রান্ত বিষয়, টাকা-পয়সাসংক্রান্ত ব্যাপারগুলো আলাদা করে উল্লেখ করা হয়েছে। এখানে ডি স্প্রাখের বিভিন্ন কোর্স ও ভর্তি সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। ঠিকানা: www.facebook.com/Learngermanchittagong —চট্টগ্রাম অফিস