ফেসবুকে জায়গা চেনার প্রযুক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে যোগ হচ্ছে জায়গা জেনার প্রযুক্তি। এর মাধ্যমে বন্ধুরা কোথায় আছেন, তা সহজে জানা যাবে। ইচ্ছে করলেই এ সেবার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের বন্ধুদের পছন্দের দোকান, খাবার কিংবা খেলার জায়গার কথাও জানাতে পারবেন। তবে শুরুর দিকে এ সুবিধা শুধু যুক্তরাষ্ট্রেই পাওয়া যাবে এবং আইফোনের ফেসবুক প্রোগ্রাম ব্যবহারকারী ও যেকোনো স্মার্টফোন ব্যবহারকারীরা নিজেদের ফোনের মাধ্যমে এ সেবা পাবেন। গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা এ সেবা পাওয়া যাবে ‘চেক-ইন’ বোতাম ব্যবহার করে। এতে করে ব্যবহারকারীরা এটাও জানতে পারবে কোথা থেকে তার ছবি ট্যাগ করা হচ্ছে। যত শিগগিরই সম্ভব এ সুবিধা ফেসবুকের ৫০ কোটি গ্রাহকের হাতের নাগালে পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানা গেছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানান, এটা সত্যিই একটি দারুণ সেবা, যার মাধ্যমে বন্ধুদের সঙ্গে সব সময় যুক্ত থাকা যাবে।মিডিয়া গবেষণা প্রতিষ্ঠান বোরেল অ্যাসোসিয়েটসের মতে, এভাবে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার বাড়লে ২০১৫ সালের মধ্যে আয় বাড়বে ৪১০ কোটি টাকা! এ ছাড়া ফেসবুকের গবেষণা মতে, এ সেবা চালুর ফলে প্রায় ১৫ কোটি গ্রাহক নিয়মিতভাবে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করবে। মোবাইলের মাধ্যমে এ সেবা প্রাপ্তির ফলে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহারের সংখ্যা বাড়বে ফলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী