ফেসবুকে ট্যাগ বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে ছবি বা ভিডিওতে বন্ধুদের ট্যাগ করার মানে হলো ওই ছবি বা ভিডিওর সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের যোগ করা। ফেসবুকে অনেক সময় আমরা আমাদের অজান্তেই এমন কিছু ছবির সঙ্গে ট্যাগ হয়ে যাই যা আমাদের মাঝেমধ্যেই বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আপনি ইচ্ছে করলেই এই ট্যাগ বা ট্যাগিং বন্ধ করতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো, আপনি ফেসবুকে লগ ইন করে ওপরে ডান পাশে থাকা অ্যাকাউন্টে গিয়ে Privacy Settings-এ গিয়ে Customize-এ যান। সেখানে ক্লিক করলে নতুন আরেকটি পেজ আসবে। এই পেজের নিচের দিকে ‘Things other settings’ প্রথম অপশনেই আপনি পাবেন ট্যাগ অপশনটি। এটাতে ক্লিক করে আপনি Customize-এ ক্লিক করুন। এরপর নির্বাচন করুন ‘Only me’। ব্যস হয়ে গেল। মোহাম্মদ আলী