ফেসবুকে দাঙ্গার পক্ষে ফ্যানপেইজ, ২ জনের চার বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে দাঙ্গার স্বপক্ষে প্রচারণা চালানোর অভিযোগে ২ তরুণকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। সংক্ষিপ্ত বিচারের পর এ দুই তরুণের প্রত্যেককে চার বছর করে কারাদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। জর্ডান ব্ল্যাক’শ (২০) ও পেরি সুটক্লিফে কি’নান (২২) নামের এই তরুণ দাঙ্গার সময় ফেসবুকে ফ্যানপেইজ খুলে এর স্বপক্ষে জোর প্রচারণা চালিয়েছিলেন। জর্ডানকে চেশায়ার ও কি’নানকে ওয়ারিংটন থেকে গ্রেপ্তার করা হয়।ব্রিটেনে সংঘটিত সাম্প্রতিক দাঙ্গায় দেশটির বিভিন্ন শহরে প্রচুর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এই নজিরবিহীন দাঙ্গায় অংশগ্রহণকারী বেশির ভাগই ছিল কিশোর ও তরুণ বয়েসি।জর্ডান ব্ল্যাক’শ ফেসবুকে ‘স্ম্যাশ ডাউন নরউইচ টাউন’ শিরোনামে একটি ফ্যান পেইজ খোলেন। কি’নানও ‘লেটস হ্যাভ রায়ট ইন লেচফোর্ড’ নামের একটি পেইজ খোলেন। উত্তর ইংল্যান্ডের বিভিন্ন শহরে বাড়িঘর, দোকানপাটে যে লুটতরাজ চালানো হয়, ফেসবুকে খোলা এ দুজনের ফ্যানপেইজ তাতে ভূমিকা রেখেছে বলে পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয়েছে।এ ব্যাপারে পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘এ কারাদণ্ড তরুণদের প্রতি এক ধরনের বার্তা।’ তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহার ভালো। কিন্তু প্রযুক্তিকে কেউ যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে, তাহলে তাঁকে শাস্তি পেতেই হবে।’ ওয়েবসাইট।