ফেসবুকে দিনে ১৪ পাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি স্মার্টফোনে ফেসবুক ব্যবহার করেন? দিনে যদি স্মার্টফোন ব্যবহার করে ১৪ বারের কম ফেসবুকে ঢোকেন, তবে কিন্তু আপনি গড়পড়তা সবার চেয়ে পিছিয়ে পড়ছেন!২৭ মার্চ বুধবার ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন বা আইডিসির গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন ব্যবহারকারীরা গড়ে প্রতিদিন অন্তত ১৪ বার ফেসবুকে ঢোকেন।যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ৪৪ বছর বয়সী সাত হাজার ৪৪৬ জন মুঠোফোন ব্যবহারকারীর মধ্যে জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে আইডিসি। খবর ম্যাশেবলের। জরিপে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে দেখা গেছে, তাঁরা স্মার্টফোনে ই-মেইল করা ও ব্রাউজ করার পর সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ ওয়েবসাইট হিসেবে ফেসবুকে ঢোকার কথা জানিয়েছেন। ৭০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী প্রতিনিয়ত ফেসবুকে ঢোকেন আর তাঁদের মধ্যে অধিকাংশই প্রতিদিন একই কাজ করেন। ঘুমাতে যাওয়ার আগে সবচেয়ে বেশি ফেসবুকে যান তাঁরা। দিনের বেলা প্রতিবার ফেসবুকে ঢুকে গড়ে দুই মিনিট ২২ সেকেন্ড ব্যয় করেন স্মার্টফোন ব্যবহারকারীরা। স্মার্টফোন থেকে ফেসবুকে ঢোকার পরে অধিকাংশই নিউজ ফিড পড়েন আর বার্তা পাঠান একে-ওকে।