ফেসবুকে নিউজফিডের বিরক্তি আর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে নতুন ফিচার
ফেসবুকে নতুন ফিচার

ফেসবুকের অনাকাঙ্ক্ষিত নিউজফিডে বিরক্ত? সম্প্রতি এ বিরক্তি দূর করার সুবিধা এনেছে ফেসবুক। আপনার নিউজফিড থেকে বিরক্তি উৎপাদনকারী বন্ধু বা পেজের নিউজফিড সহজে সরিয়ে ফেলার সুবিধা যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের হাতে নিউজফিডের অধিক নিয়ন্ত্রণ তুলে দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্ক জাকারবার্গের স্বপ্নের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গড়ে তুলতে তাকে ত্রুটিহীন ব্যক্তিগত সংবাদপত্রের মতো করে সবার কাছে পৌঁছে দিতে কাজ করছে।

৭ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি নতুন নিউজফিড সেটিংস পেজ তৈরি করেছে, যার সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের পছন্দের ভিত্তিতে নিউজফিড পড়তে বা সরিয়ে ফেলতে পারবেন। মোবাইল ও ডেস্কটপ দুই সংস্করণেই এ সুবিধা থাকবে। যে বিষয়টি তাঁরা পড়তে বিরক্ত বোধ করবেন সেটিকে লুকিয়ে ফেলতেও পারবেন। কোন পেজ থেকে কয়টি বা কার কতটি নিউজফিড দেখতে চান তা যেমন ঠিক করে দিতে পারবেন, তেমনি কাউকে পুরোপুরি বন্ধু তালিকা থেকেই সরিয়ে দিতে পারবেন।

এ সুবিধা পেতে ফেসবুকের সেটিংস থেকে ক্লিক ম্যানেজ নিউজফিড অপশনে যেতে হবে। এখান থেকেই কাউকে নতুন করে অনুসরণ করা বা সরিয়ে ফেলা কিংবা কতবার পোস্ট দেখতে চান তা ঠিক করে দিতে পারবেন।